Image description

পর্তুগাল জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এবার ক্লাব ফুটবলেও একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন সামু কস্তা। লা লিগার ক্লাব মায়োর্কা থেকে এই পর্তুগিজ মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর।

রবিবার আল নাসর ও মায়োর্কা—দুই ক্লাবই কস্তার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘রোমাঞ্চকর এক যাত্রার শুরু। সামু পৌঁছেছে, আপনাদের জন্য লড়তে।’

২৫ বছর বয়সী কস্তা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে পর্তুগাল দলের সদস্য ছিলেন তিনি। শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া পর্তুগালের হয়ে পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন কস্তা।

তবে জাতীয় দলের সতীর্থ রোনালদোর সঙ্গে ক্লাব ফুটবলে এবারই প্রথম একসঙ্গে খেলবেন তিনি। ২০২৩ সালের শুরু থেকে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে এরই মধ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন পর্তুগিজ মহাতারকা।

কস্তার যোগদানে আল নাসরের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে আশা করছে ক্লাবটি। অন্যদিকে রোনালদোর সঙ্গে একই ক্লাবে খেলার সুযোগ কস্তার ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করতে পারে।

এমআর