Image description

দেশজুড়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে সামগ্রিক পাসের হার ও মান বিপর্যয়ের মধ্যেও নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা। উত্তরা প্রধান ক্যাম্পাসসহ দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবারের দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রধান ক্যাম্পাসের ৪০ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জনসহ শতভাগ শিক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছে।

এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সারাদেশে পাসের হার ছিল ৫৫.৪৯ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ৬,৭১৬ জন শিক্ষার্থী। এমন সার্বিক ফলাফল বিপর্যয়ের মধ্যেও দারুল আজহার মডেল মাদ্রাসার এই অভাবনীয় সাফল্য শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানের এই কৃতিত্বপূর্ণ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে দারুল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি এই সাফল্যের অংশীদার হিসেবে দেশবাসীকেও শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।