চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি আরিফুল
টানা তৃতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা পেয়েছেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত জুলাই মাসের বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল ও মে মাসেও জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছিলেন এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী। দায়িত্ব পালনে দক্ষতা, সাফল্য ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে টানা তিন মাস তিনি এ সম্মাননা অর্জন করলেন।
বর্তমানে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের দায়িত্ব পালনের পাশাপাশি পটিয়া-বোয়ালখালী সার্কেলের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন এএসপি মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
এসএ




Comments