ভোলায় প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা ও বসবাস করায় ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলার বাদী ছিলেন নিহত ফরহাদ হোসেনের প্রথম স্ত্রী মাহামুদা বেগম।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা ও বসবাস করায় ফরহাদ হোসেনের ওপর ক্ষুব্ধ ছিলেন তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগম। একপর্যায়ে তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেনকে আলীনগর ইউনিয়নে নিজের বাড়িতে ডেকে নেন নুরুন্নাহার। পরদিন সকালে ওই বাড়ি থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহামুদা বেগম বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নুরুন্নাহার বেগমকে স্বামী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন।
এসএস




Comments