Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান, সমাজকল্যাণ অনুদানসহ বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার, গাছের চারা, স্কুল বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঠা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যে যে দায়িত্ব পালন করি, সবাই নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরও সুন্দর ও উন্নত হবে। বর্তমান সরকার মানবিক কর্মসূচিগুলো ব্যাপকভাবে প্রসারিত করছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় এসব সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম ও মৎস্য কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্পয়ণ বড়ুয়া, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তোজাম্মেল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএ