Image description

পিরোজপুরের জিয়ানগরে মিজান হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার ২ নম্বর আসামি মহারাজ শেখকে ঢাকার সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহারাজ শেখ জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের খালেক শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর মহারাজ শেখের বাবা খালেক শেখের বাড়ির দোতলা থেকে মিজান হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর চলতি বছরের ৭ আগস্ট নিহতের ভাই চারজনকে আসামি করে জিয়ানগর থানায় হত্যা মামলা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘হত্যা মামলার ২ নম্বর আসামি মহারাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

এসএ