নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের পক্ষ থেকে এই সর্বশেষ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী বাহিনী জানিয়েছে, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত ও দুর্গম এলাকাগুলোতে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলগুলো। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিখোঁজদের উদ্ধার এবং দুর্গম এলাকাগুলো থেকে নতুন তথ্য আসার সাথে সাথে নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার হওয়া মরদেহগুলোর ময়নাতদন্ত ও শনাক্তকরণ প্রক্রিয়াও সমান্তরালে চলছে। শোকাতুর নেপাল জুড়ে এখন কেবলই হাহাকার আর নিখোঁজ স্বজনদের সন্ধানে ব্যাকুল মানুষের অপেক্ষা।
ডিআর




Comments