ময়মনসিংহের নান্দাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষশ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকির।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন তাপ্পী সাহা ও নান্দাইল সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ




Comments