‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদরাসার আয়োজনে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদরাসার সহ-সভাপতি ও নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অভিভাবকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে দাখিল পরীক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসএ




Comments