‘আপনারা আমার মাকে বাঁচান প্লিজ’, জয়গুণনেসাকে বাঁচাতে সাহায্যের আবেদন
"পৃথিবীতে মা ছাড়া আমাদের আর কেউ নেই। আপনারা ২০-৫০ টাকা করে দিলেও আমার মায়ের চিকিৎসা করাতে পারব। দয়া করে আমার মাকে আপনারা বাঁচান।" অসুস্থ মা জয়গুণনেসা বেগমের (৪৫) পাশে বসে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন মেয়ে শান্তনা খাতুন।
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর মহল্লার বাসিন্দা জয়গুণনেসা বর্তমানে হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে এবং দ্রুত তিনটি রিং পরাতে হবে। এর জন্য প্রয়োজন অন্তত দুই লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা তার অসহায় পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়গুণনেসার স্বামী আব্দুল কুদ্দুস অনেক আগেই অন্য একজনকে বিয়ে করে অন্যত্র সংসার করছেন। স্বামী পরিত্যক্তা এই নারী গ্রামে গ্রামে ঘুরে চুড়ি-মালা ফেরি করে দুই মেয়েকে বড় করেছেন এবং বিয়ে দিয়েছেন। তার কোনো ছেলে নেই, এমনকি নিজের একখণ্ড জমিও নেই। বর্তমানে বড় মেয়ে ও ভ্যানচালক জামাইয়ের কেনা তিন শতাংশ জমিতে ছোট একটি জীর্ণ ঘরে কোনো রকমে তার দিন কাটছিল।
অসুস্থ হওয়ার পর পরিবারের একমাত্র সম্বল গরুটি বিক্রি, এনজিও থেকে ঋণ এবং এলাকাবাসীর সহায়তায় ইতিমধ্যে দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে হাতে আর কোনো টাকা নেই। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে তিনি বাড়িতেই শয্যাশায়ী হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। যেখানে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকাই দুষ্কর, সেখানে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করানো তাদের কাছে স্বপ্নের মতো।
এমতাবস্থায়, সংগ্রামী নারী জয়গুণনেসাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (ব্যক্তিগত): ০১৭৫৪৮৩৯১৩৩
ডিআর




Comments