রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
দেশের রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী এই ৬ ব্যাংকে খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম প্রশ্ন রাখেন, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী?
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংক— অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি-এর ৩০ জুন ২০২৬ ভিত্তিক মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
মন্ত্রী ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান:
জনতা ব্যাংক পিএলসি: ব্যাংকটিতে সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ ৭৫,৩৯৬.৬৭ কোটি টাকা।
অগ্রণী ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ২৯,০২৯.৬৭ কোটি টাকা।
রূপালী ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ১৯,২৮১.৭৪ কোটি টাকা।
সোনালী ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ১৫,০৪৮.৩৯ কোটি টাকা।
বেসিক ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ৮,১৩১.০৯ কোটি টাকা।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল): খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮.৭৯ কোটি টাকা।
ডিআর




Comments