Image description

নীলফামারীর ডিমলায় বাড়ির পাশে পুকুরে পড়ে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে বাড়ির পাশে থাকা পুকুরে শিশুটি পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার আগেই শিশুটির মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। 
ডিমলা থানার নবাগত ওসি আশরাফুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অপমৃত্যুর বিষয় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএ