কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নে বজ্রপাতে তুফা প্রধান (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর মাঠে কৃষিকাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আরও দুই কৃষক আহত হয়েছেন।
নিহত তুফা প্রধান আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের (মসজিদপাড়া) আব্দুল মান্নান প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তুফা প্রধানসহ কয়েকজন কৃষক কাঞ্চনপুর মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তুফা প্রধান। তাঁর পাশে থাকা অন্য দুই কৃষকও বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ডিআর




Comments