নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হয়।
প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৩ টাকা বাড়ানো হয়েছে। এ জন্য সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারসংক্রান্ত দুটি বিধিমালা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দাম পুনর্নির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমতে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব ঘাটতিও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এসএস




Comments