Image description

গাজীপুর জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, গাজীপুর উদোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়।
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  নূরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, "জানা ও না জানার মধ্যে পার্থক্য অনেক, কাজেই সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। যারা জানে তারা ওপেন-আইড (Open-eyed), এবং যারা জানেনা তারা ব্লাইন্ড(Blind)। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আজ আমি সবাইকে জানা ও শেখার মাধ্যমে খোলা চোখের মানুষ হতে বলবো।"
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ সুপার গাজীপুর এর প্রতিনিধি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসএ