Image description

ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। জাতীয় সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালুর দাবি জানান।

জবাবে স্পিকার বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং ধর্ম পালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। সবাই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবেন—এটাই প্রত্যাশা।

পরে নামাজ নিয়ে বক্তব্য দিতে গেলে ময়মনসিংহের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের বক্তব্য থামিয়ে দেন স্পিকার। বিষয়টি নতুন বিতর্কে না জড়ানোর নির্দেশ দিয়ে তাৎক্ষণিকভাবে রুলিং দেন তিনি।

এসএস