রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে দুর্বৃত্তের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গত ২৯ আগস্ট রাতে যৌনপল্লিতে কথিত প্রেমিক মো. জুয়েলের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন নামের এক যৌনকর্মী। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোনিয়া পল্লির তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।
পুলিশ এ ঘটনায় অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করেছে। সে দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. লোকমান হোসেন শেখের ছেলে।




Comments