প্রেমের টানে চীনা যুবক ছুটে এলেন পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে
গত (১০ সেপ্টেম্বর) উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে কিশোরী আবিদা সুলতানার (অনামিকা) মামা রাসিদুল মিয়ার বাড়িতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে পড়ানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
কিশোরী আবিদা সুলতানার (অনামিকা) পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরী আবিদা সুলতানা (অনামিকা) মিঠিপুর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের পড়ালেখা করতেন। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে বলে জানান আবিদা সুলতানার (অনামিকা) বাবা মো: সোলাইমান মিয়া ও মা মোছা: লাকি বেগম ।
আবিদা সুলতানা (অনামিকা) জানান, টকিং অ্যাপের মাধ্যমে ওই চীনা যুবকের সাথে তার পরিচয় হয়। এর পর এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর চীনা যুবককে বাংলাদেশে আমন্ত্রণ জানালে সে বাংলাদেশে চলে আসেন।
তারপর বাংলাদেশে এসে চীনা যুবকের পূর্বের নাম ঝাওহুইয়ান পরিবর্তন করে আয়ান ইসলাম নাম ধারণ করে। জানা গেছে ওই চীনা যুবকের বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টি এলাকায়। তিনি গত (২৫ আগস্ট) বাংলাদেশে আসেন।
আবিদা সুলতানা (অনামিকা) বাবা মো: সোলাইমান মিয়া বলেন, “ আমাদের সম্মতিতেই বিয়ের বিষয়টি সম্পন্ন হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে পড়ানো হয়েছে।”
আবিদা সুলতানা (অনামিকা) মা মোছা. লাকি বেগম বলেন, “মেয়ের সম্মতি ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের আয়োজন করা হয়েছে। চীনা যুবকটি ইসলাম ধর্ম গ্রহণ করে ‘আয়ান ইসলাম’ নাম নিয়েছেন বলে আমরা জানি।”
শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাশেদুল ইসলাম বলেন, “শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই চীন থেকে ওই যুবক এখানে এসেছেন। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে পড়ানো হয়েছে।”
এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় কিশোরীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই চীনা যুবককে দেখতে ওই বাড়িতে ভিড় করেন।
চীন থেকে প্রেমের টানে এক যুবকের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে এসে স্থানীয় কিশোরীকে বিয়ে করার ঘটনা এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এসএ




Comments