লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট দৈর্ঘ্যের অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
রাঙামাটি জেলা সদরের লোকালয় থেকে উদ্ধার হওয়া ৯ ফুট দৈর্ঘ্যের ও প্রায় ৮ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে সাপটি নিরাপদে বনের প্রাকৃতিক আবাসে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ফরেস্টার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বনকর্মীদের একটি দল রাঙামাটি সদর হাসপাতাল এলাকা থেকে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। লোকালয়ে চলে আসা বন্যপ্রাণীটির যেন কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করে সেটিকে দ্রুত কাপ্তাই জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়।
অজগরটি অবমুক্ত করার সময় কাপ্তাই বন রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments