পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ শিপন শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরগরবদি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে আবু হাওলাদারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দুমকি থানার উপপরিদর্শক (এসআই) সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় শিপন শেখকে আটক করেন।
আটক শিপন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করেছে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৪) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার শিপন শেখকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ




Comments