জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
১৯ মার্চ থেকে পরীক্ষা শুরু
২০২৬–২৭ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক দায়িত্ব এবার পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি :
-
বি ইউনিট (মানবিক): ১৯ মার্চ, সকাল ১১টা থেকে দুপুর ১২টা
-
সি ইউনিট (বাণিজ্য): ২০ মার্চ, সকাল ১১টা থেকে দুপুর ১২টা
-
ডি ইউনিট (আর্কিটেকচার): ২০ মার্চ, বিকেল ৩টা থেকে ৪টা
-
এ ইউনিট (বিজ্ঞান): ২৭ মার্চ, সকাল ১১টা থেকে দুপুর ১২টা
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সভা সূত্রে জানা গেছে, ২১টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছের তালিকায় যুক্ত হতে পারে।
এসএ




Comments