Image description

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান উদ্ধার ও আহত-নিহতদের উদ্ধারে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ডিআর