সারাদেশে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এদের মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ৯৫২ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন মারা যান। এ ছাড়া ঢাকা বিভাগে উপসর্গ নিয়ে দুজন এবং সিলেট বিভাগে উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি মৌসুমে দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭৪ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পরিলক্ষিত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী।
ডিআর




Comments