Image description

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের উদ্যোগে গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এ সময় কামরুজ্জামান রতন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

পরে তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে গোসাইরচর খাল থেকে মেশিনের মাধ্যমে কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহাল আশরাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এসএ