তীব্র গরমে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির তত্ত্বাবধানে নান্দাইল পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী উদ্যোগে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এ সময় তীব্র গরমে সুস্থ থাকতে সাধারণ মানুষকে পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন অনুযায়ী খাবার স্যালাইন গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, তীব্র গরমে অনেক মানুষ পানিশূন্যতায় ভুগছেন। সাধারণ মানুষকে সচেতন করা এবং তাদের সাময়িক স্বস্তি দিতেই এ ক্ষুদ্র প্রচেষ্টা নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক মাসুদ আলী মোড়ল, নান্দাইল পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার, যুগ্ম আহ্বায়ক পিয়াস হোসেন, রাকিবুল ইসলাম বাদল, পৌর যুবদল নেতা হাবিবুর আলম মাসুম, নূর মোহাম্মদ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হুদা নাইম, উপজেলা যুবদল নেতা আল আমিন মর্তুজাসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
এসএ




Comments