রাজপথে নেতাকর্মীদের গর্জন
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে শালিখায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরার শালিখায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে মিছিলটি পুরো এলাকার রাজপথে এক বিশাল প্রতিবাদী কর্মসূচিতে রূপ নেয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে সমবেত হতে থাকেন। হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে এবং রাজপথ কাঁপানো স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন তারা। আয়োজকদের দাবি, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলে স্মরণকালের বিপুল জনসমাগম ঘটে।
সম্প্রতি মাগুরা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিক্ষোভ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলে নেতাকর্মীদের ঢল নামে।
শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল ও কর্মসূচি পরিচালিত হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসেন।
প্রতিবাদ মিছিলে মাগুরা জেলা বিএনপি ও শালিখা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দপ্তর সম্পাদক আল-আমিন ও মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এছাড়াও শালিখা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা আশরাফ সিকদার, ইকলাছুর রহমান ও বাকীবিল্লাহসহ স্থানীয় বিএনপির মূলধারার শীর্ষ নেতারা মিছিলে সংহতি প্রকাশ করে সামনের সারিতে অবস্থান নেন।
মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যাপক ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। শালিখা উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে রাজিব মন্ডল, মিঠুন কুমার বিশ্বাস, রুবেল মোল্লা ও রানাসহ যুবদলের বিপুলসংখ্যক কর্মী মিছিলের অগ্রভাগে থেকে স্লোগান দেন।
একইভাবে শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান, সেলিম বিশ্বাস ও কামরুল হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের পক্ষে শালিখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাভেল মুন্সী, সদস্য ফিরোজ মৃধা এবং ছাত্রনেতা সাজেদুল, রমজান ও ইমনসহ শতাধিক ছাত্রনেতা মিছিলে যুক্ত হন।
এছাড়া কৃষক দলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন এবং শালিখা উপজেলা জাসাসের সদস্য সচিব শহিদুজ্জামান চাঁদসহ নিজ নিজ সংগঠনের ব্যানারে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজপথ উত্তপ্ত রাখেন।
মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করে বলেন, পতিত স্বৈরাচারী শাসন ও একটি কায়েমী স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নানা গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র ছড়িয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের পাঁয়তারা করছে। বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠী যে অপপ্রচার চালাচ্ছ, সে ব্যাপারে সাধারণ জনগণকে চরম সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
তারা স্পষ্ট ভাষায় জানান, দেশে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গসংগঠন রাজপথে থেকেই কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। কোনো প্রকার ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
প্রতিবাদ মিছিলটি শালিখার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সামনের সারিতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা থাকলেও পেছনের দীর্ঘ সারিতে হাজারো জনতা ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
ডিআর




Comments