Image description

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে সংখ্যালঘু মহাদেবের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে।

ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এসএ