শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। আসন্ন সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং চলাকালে হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন।
একপর্যায়ে আগুনের শিখা অভিনেত্রীর দিকে ছড়িয়ে পড়ে এবং তার পোশাকে আগুন ধরে যায়। তবে ইউনিটের সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান এই অভিনেত্রী।
ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে ‘ভূতনি কা বদলা’ সিনেমার শুটিং। একটি দৃশ্যের প্রয়োজনে সেখানে আগুন ব্যবহার করা হচ্ছিল। ওই দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়। এতে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের দিকে ধেয়ে আসে।
সঞ্জনা তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করছিলেন। আচমকাই তার পোশাকে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত তার দিকে ছুটে আসেন। পানি দিয়ে আগুন নিভিয়ে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
ঘটনা প্রসঙ্গে সঞ্জনা জানান, চিত্রনাট্যের প্রয়োজনেই তাকে আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করতে হচ্ছিল। কিন্তু শুটিংয়ের সময় হঠাৎ জোরে বাতাস শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর আগুনের শিখা তার দিকে চলে এসে পোশাকে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর সঞ্জনা জানান, সিনেমাটির গল্প ও চরিত্রের কথা মাথায় রেখে পুরো টিম বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যের শুটিং করেছে। দর্শক সিনেমাটি মুক্তির পর এর গল্প, উপস্থাপনা এবং শিল্পীদের কাজ উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসএস




Comments