Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা প্রিমিয়ার স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—সজীব সরকার (৩২), মো. রুবেল আহমেদ (২৮), মো. নাজমুল (৩৩) ও মো. আবির হোসেন (১৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রূপগঞ্জের একটি স্টিল কারখানায় আগুনের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সজীব সরকার ৭০ শতাংশ, রুবেল আহমেদ ২৫ শতাংশ, নাজমুল ২০ শতাংশ এবং আবির হোসেন ১০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস