ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ট্যাব পেলেন ১৫ কর্মী
দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়। এসব ট্যাবের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট পরিবারের তথ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ ও নথিভুক্ত করার পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএ




Comments