‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ল্যাম্বের সাপোর্টিভ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়ুথ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস প্রকল্পের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার ও আইসিটি কর্মকর্তা তাসলিমা বেগম।
এ ছাড়া ল্যাম্বের সাপোর্টিভ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়ুথ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মানিকৃষ্ণ রায়, ফিল্ড কো-অর্ডিনেটর রুহুল আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
এসএ

Comments