ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। গতবারের আক্ষেপ ভুলে এবার সেরার মুকুট জয়ের প্রত্যাশায় রয়েছেন এই ফরোয়ার্ড। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামনে রেখে চলছে তার প্রস্তুতি।
আগামী ২৬ অক্টোবর পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে লন্ডনে যেতে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করেছেন ইয়ামাল।
গত বছরও ব্যালন ডি’অরের দৌড়ে ছিলেন এই তরুণ তারকা। তবে শেষ পর্যন্ত পুরস্কার জেতেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এবারও সংক্ষিপ্ত তালিকায় থাকা ইয়ামালের সামনে রয়েছে পুরস্কার জয়ের সুযোগ।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের এবারের জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে লন্ডনে। শেষ পর্যন্ত ইয়ামাল নাকি অন্য কোনো তারকা জিতবেন এই পুরস্কার, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
এনএ




Comments