বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘একদিনে এক লাখ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’—এর আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগাড়ায় পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সকাল ১০টার দিকে এ কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়োজিৎ বিন আখন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সরকারের সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার মং এছেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভূঁইয়া, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবীর হাসান, এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদওয়ানুল করিম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী এবং দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব মো. জহির উদ্দিন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এসএ




Comments