Image description

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ১৮৫টি কেন্দ্রে ভোট গণনা চলছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোর গেট বন্ধ করা হয়।

দিনভর শীতের আমেজ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেশির ভাগ কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। পাশাপাশি প্রার্থীদের জয়-পরাজয়ের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সহিংসতা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

 এনএ