টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল আরিনা সাবালেঙ্কার। তাঁকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কাকে টপকে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এলেন তিনি।
এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। কাকতালীয়ভাবে, রিবাকিনার ক্যারিয়ারের চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা।
ফ্লাশিং মিডোজে ফাইনালের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন রিবাকিনা। প্রথম সেটে শক্তিশালী ব্যাকহ্যান্ড ও নিখুঁত গ্রাউন্ডস্ট্রোকে ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন তিনি। দ্বিতীয় সেটে সাবালেঙ্কা দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরেন এবং ৭-৫ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন।
তবে নির্ধারণী তৃতীয় সেটে আর সুবিধা করতে পারেননি সাবালেঙ্কা। নিজের চেনা রূপ ধরে রেখে ৬-২ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে নেন রিবাকিনা। ম্যাচ শেষে হতাশায় নিজের র্যাকেট আছড়ে ফেলেন ২৮ বছর বয়সী সাবালেঙ্কা। ২০২২ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা ছাড়াই বছর শেষ করলেন তিনি।
অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো নিউইয়র্কের এই মর্যাদাপূর্ণ ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বসিত রিবাকিনা বলেন, “এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ে যাচ্ছি।”
ডিআর




Comments