Image description

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ বাসস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গোগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোঃ রবিউল ইসলাম (৬০) এবং উলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (৪৫)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তদন্তে প্রাপ্ত আসামিদের এরই ধারাবাহিকতায় আইনের আওতায় আনা হচ্ছে।

ডিআর