Image description

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ইনিংসও বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি। বোলিং ব্যর্থতা ও মাঝের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৭ রানে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে। দলের হয়ে ডেভিড ওয়ার্নার ৬৬ এবং কালাম ফার্গুসন ৬৩ রান করেন। শেষ দিকে বেন ডাঙ্কের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি ৩টি, জিয়াউর রহমান ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট নেন।

২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইমরুল কায়েস ৪১ এবং ফজলে মাহমুদ রাব্বি ২৭ রান করেন। তবে দলীয় ৭১ রানে পরপর দুই উইকেট হারানোর পর ব্যাটিংয়ে ধস নামে।

একপ্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ, যেখানে ছিল ৮টি ছক্কার মার।

তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২০৩ রানের লক্ষ্য থেকে অনেক দূরে থেমে যায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ১৬৬ রান করে দলটি। ফলে ৩৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মাহমুদউল্লাহদের।

এসএস