খুলনায় আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
খুলনার দাকোপ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস আরা পারভীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সদস্যরা।