তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তিতেও নিরাপত্তা পাবে না সৌদি: ইরানি এমপি
তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি সম্পাদিত প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি। তিনি মনে করেন, নিরাপত্তার জন্য অন্য দেশের ওপর নির্ভর না করে সৌদি আরবের উচিত নিজেদের নীতিতে পরিবর্তন আনা।