Skip to main content

Topic/Tag : প্রধান শিক্ষিকা


রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মোসা. রনজিনা পারভীন নামের এক প্রধান শিক্ষিকা। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

একটি গাছ কাটার অনুমতি নিয়ে কাটা হলো তিনটি, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা

মাদারীপুরের শিবচর উপজেলার ৭ নম্বর চরসম্ভুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ কাটার সরকারি অনুমতি নিয়ে আরও দুটি মূল্যবান মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা নাসরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে উপজেলা শিক্ষা বিভাগ। অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে কাটা অতিরিক্ত গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয়েছে।