Skip to main content

Topic/Tag : ফসল


নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের ২ হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষকরা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের ‘চরহাইজদা ফসলরক্ষা বাঁধ’ থেকে দুই হাজারের বেশি কংক্রিটের ব্লক লুটের অভিযোগ উঠেছে। গত ১৮ আগস্ট রাত থেকে গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সংলগ্ন বাঁধ থেকে এসব ব্লক তুলে নেওয়া হচ্ছে। এতে বাঁধটি দুর্বল হয়ে পড়ায় আসন্ন বোরো মৌসুমে হাজারো কৃষকের ফসল নিয়ে চরম অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে।

ফসল বাঁচাতে মাঠেই রাত কাটাচ্ছেন কৃষকরা

রাত নামলেই আতঙ্ক বাড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষকদের। অন্ধকার ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গেই লাউয়াছড়া বনের ভেতর থেকে দলে দলে নেমে আসে বুনো শূকর। হানা দেয় ফসলি জমিতে। নিমেষেই তছনছ করে দেয় কৃষকের স্বপ্নের পাকা ধান ও শীতকালীন সবজিখেত। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে ফসল বাঁচাতে এখন নির্ঘুম রাত কাটাতে হচ্ছে উপজেলার কয়েক গ্রামের কৃষকদের।