পাইকগাছায় শ্মশান কালী মন্দিরে ৭টি তালা ভেঙে চুরি
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষপাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের সাতটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা পূজার সামগ্রী, দানবাক্সের নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ধর্মীয় উপাসনালয়ে এমন চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।