Skip to main content

Topic/Tag : রাজশাহী বিশ্ববিদ্যালয়


৮ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে টিটিইদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৮ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে অভিযুক্ত টিটিই-কে বরখাস্ত ও শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

ইসলামী ছাত্রশিবিরের যাত্রা কেউ থামাতে পারবে না: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, “ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে জালিমরা প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তারা জানে না আমরা আল্লাহ ও রাসুলের সেনানি। শত নির্যাতনেও আমরা থামিনি এবং কখনো থামব না। আমাদের যাত্রা দুনিয়ার কোনো গন্তব্য নয়, বরং জান্নাত পর্যন্ত।”