Image description

এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম।

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাচ্ছে। চলতি বছরের ২১ এপ্রিল থেকে দেশের এসএসসির এই মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২৬'এর এসএসসি  পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৫৮ হাজার ৮২৫ জন ও মেয়ে ৮৭ হাজার ১০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। তাদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। আর মেয়েদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন। তাদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ এগিয়ে রয়েছে মেয়েরা।

প্রকাশিত ফলাফলে কোন শিক্ষার্থী সন্তুষ্ট না হলে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। 

এসএ