জিয়ানগরে সন্ত্রাস বিরোধী আইনে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলম মুন্সি গ্রেপ্তার
পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় মো. আলম মুন্সি (৭০) নামের আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর কালাইয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আলম মুন্সি কালাইয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আলম মুন্সির ছেলে মো. আতিকুর রহমান (ছগির) জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
আলম মুন্সির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান জানান, "তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।"
ডিআর




Comments