Image description

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ একই যানটির সাত যাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'রাজীব পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস নগরীর আকুয়া বাইপাস সড়ক দিয়ে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ সাতজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ডিআর