চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ৪টার পর এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু সম্পর্কে পরস্পর খালাতো ভাই। তারা স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিনের বড় ভাইয়ের ছেলে এবং তার ছোট বোনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ৩টার পর কানাইমাদারী ঘাটকুল পাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একই পরিবারের দুই অবুঝ শিশুর এমন মৃত্যুতে পুরো ঘাটকুল পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন নিহতদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাআলা শিশু দুটিকে জান্নাত নসিব করুন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
ডিআর




Comments