সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ
ককটেল বিস্ফোরণ-গুলির অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি গুলির শব্দও শোনা গেছে বলে স্থানীয়রা দাবি করেন। পরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পৌরসভা এলাকার আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় কাজী সালাউদ্দিনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখা হয় বলে জানা গেছে।
সংঘর্ষে আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না।”
এসএ




Comments