মধুপুরে সড়কের পাশে গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের সঙ্গে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডিআর




Comments