Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারআউলিয়া হাফিজ জুট মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনার সাঁথিয়া উপজেলার আঁটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নরুল আলম আশিক বলেন, দুর্ঘটনায় আহত হয়ে আব্দুল আজিজ সড়কের পাশে পড়ে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, হাফিজ জুট মিলসের গেটের সামনে এক ব্যক্তি গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন—এমন খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিআর